শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাঁকুড়ার বিষ্ণুপুরে এপার বাংলা ওপার বাংলা কবি-লেখক সম্মেলন

বাঁকুড়ার বিষ্ণুপুরে এপার বাংলা ওপার বাংলা কবি-লেখক সম্মেলন

মৃণাল মাইতি, বিঞ্চুপুর, বাঁকুড়া থেকে।।

গত ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার দিন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত অযোধ্যা গ্রামের জমিদার বাড়িতে আয়োজিত হয়েছিল একটি চিত্তাকর্ষক ‘গ্রামলোক’ সাহিত্য সভা । লুপ্তপ্রায় জমিদার বাড়ির মনোরম পরিবেশে মঞ্চে এপার বাংলা ও ওপার বাংলার কবি সাহিত্যিকদের সমাবেশ ঘটেছিল। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন তিনজন কবি সাহিত্যিক যথাক্রমে বিজ্ঞান কবিতার প্রবর্তক হাসনাইন সাজ্জাদী , বিশ্ববাঙালি সংসদ সভাপতি লোকমান হোসেন পলা , কবি ও কাস্টমস কর্মকর্তা রবিউল ইসলাম খান । অনুষ্ঠানের সভাপতি ছিলেন আন্দামান থেকে আগত দিল্লি সাহিত্য আকাদেমির জেনারেল কাউন্সিল সদস্য অনাদিরঞ্জন বিশ্বাস । সাহিত্য আকাদেমি ও ভিস পত্রিকা আয়োজিত এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি ও বিশিষ্ট সমাজকর্মী আশিস চক্রবর্তী । এছাড়াও কবি সাহিত্যিকদের মধ্যে আমন্ত্রিত ছিলেন ভাষা গবেষক অনিমেষ সরকার , কবি অর্চিতা বিদ , সাহিত্যিক মৃণাল মাইতি , সুনীল দাস , ওমকার সরকার প্রমূখ । স্বরচিত কবিতা পাঠ করে দর্শকদের মাতিয়ে দেন তারাশংকর চক্রবর্তী , চন্দন বাসুলি , বীনাপাণি ঘোষ, রবীন্দ্রনাথ পাত্র প্রমূখ । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মানিকলাল সিংহ সংস্কৃতি গবেষণা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট কবি সাহিত্যিকদের বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য । অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যাপক ও লেখক ডক্টর চন্দন বাঙ্গাল এই সাহিত্য সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন-‘ আমাদের উদ্দেশ্য ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সমন্বয় ও বাংলা ভাষা চর্চা ।এ ছাড়াও বিষ্ণুপুরের বহু কৃতির সাংস্কৃতিক অবদান ভুলতে বসেছে বিষ্ণুপুর তথা বাঁকুড়ার মানুষ। সেই সব কৃতি মানুষদের স্মরণ করতে তাঁদের নামাঙ্কিত সম্মাননা দিয়ে তাঁদের প্রতি আমাদের তর্পন । এছাড়াও ইস্ট ইণ্ডিয়া আমলের বাঁকুরার জমিদার বাড়ির সাংস্কৃতিক গরিমা জনসমক্ষে আসুক এই সাহিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই ।’ অনুষ্ঠানের সভাপতি শ্রীঅনাদিরঞ্জন বিশ্বাস বলেন –‘ সাহিত্য আকাদেমির সহযোগিতায় ভিস পত্রিকার উদ্যোগে এই গ্রামালোক সাহিত্য অনুষ্ঠান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলে মনে করি ।’ এই বার্তা দিয়ে তিনি এ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD