বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বাউনবাইরার পোলা

বাউনবাইরার পোলা

এস এম শাহনূর

হ হগ্গলেরে কই আমি বাউনবাইরার পোলা
মূল্য আমার কেরে অইতনা আশি টেহা তুলা?
দশ মাস দশ দিন জননীর জরায়ুতে ঝুলে
কেউ দেখেনি কাঁদতে যখন মায়ের কোলে।
জন্মান্তে একযুগ পরে বয়ঃসন্ধি এলে
কেউ পারেনি বলতে বন্য বাদর ছেলে।
জন্মাতে দুই যুগ পরে যৌবনের কালে
কস্মিনেও ঢিল ছুড়িনি কারো পাকা ফলে।
সবার সুখে আমি হাসি কাঁদি সবার দুখে
ভাবছি এখন কী করা যায় করোনা অসুখে।
করোনার করুণ গাঁথা লিখছি ভরে খাতা
দীনের পথে থাকলে তবে খুশি হন বিধাতা।
হাসি মুখে সতত থাকি,খুশি পাই যতটুকু
কথায় কর্মে কেউ না পাক ব্যথা এতটুকু।
আচার আচরণে শরীর-মনে লালন করি
ভদ্রতার লেবাস
কোন জেলাতে আছে বল এমন সোনার
ছেলের বাস?
আমি তিতাস পাড়ের বাউনবাইরার পোলা
হাছা কইছি মূল্য আমার আশি টেহা তুলা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD