বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বাণিজ্য উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করুন : প্রধানমন্ত্রী’র মুখ্যসচিব

বাণিজ্য উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করুন : প্রধানমন্ত্রী’র মুখ্যসচিব

নিডস নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের বাণিজ্য উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করার জন্য বিভিন্ন মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন।
আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬টি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কমার্সিয়াল কাউন্সেলর, প্রথম সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্য সারির কর্মকর্তাদের জন্য আয়োজিত ইন-হাউজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো: জাফর উদ্দীন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় মন্ত্রিপরিষদ বিভাগ নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৬টি দেশে অবস্থিত বাণিজ্যিক মিশনে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেশগুলো হচ্ছে, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, মায়ানমার, ইরান, চীন এবং বেলজিয়াম।

কমার্সিয়াল উইং-এ নব-নিযুক্ত কর্মকর্তাগণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকজন প্রতিভাবান কর্মকর্তা ১৪ দিনের ইন-হাউজ প্রশিক্ষণে বাংলাদেশের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি নীতি, আমদানি নীতি, বৈদেশীক বাণিজ্য চুক্তির বিধিবিধান বিষয়ে জ্ঞান লাভ করবেন।

সভায় বাণিজ্য সচিব আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ এবং আত্মবিশ্বাস অর্জন করবেন যা তাদের সরকারী দায়িত্ব পালনে সহায়ক হবে। বিশেষ অতিথি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ স্থাপন করে দেশের ইতিবাচক ইমেজ তৈরীতে কাজ করার পরামর্শ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD