শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বিজয়নগরে বিলে মিলল নিখোঁজ ২ শিশুর মরদেহ

বিজয়নগরে বিলে মিলল নিখোঁজ ২ শিশুর মরদেহ

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের একদিন পর বিল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো— মো. হোসাইন (০৭), ডালাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং মোরসালিন (০৬), একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।

বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সকালে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে যায় হোসাইন ও মোরসালিন। এর পর আর তারা বাড়ি ফেরেনি। সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD