শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিষখালিতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

বিষখালিতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জাল দিয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে মো. মিরাজ মোল্লা (২০) নামে এক জেলে দুদিন ধরে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার বিষখালী নদীতে এ ঘটনা ঘটে।
বিকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। নিখোঁজ মিরাজ ঐ এলাকার মৃত আব্দুল হাই মোল্লার ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানায়, সকালে মিরাজ তার প্রতিবেশী ১২ বছর বয়সী রুমানকে নিয়ে বিষখালী নদীতে মাছ শিকার করতে যায়। মাছ শিকার শেষে দুপুরে ফিরে আসার সময় শেষ বারের মতো নদীতে জাল মারতে গিয়ে নদীতে পরে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মিরাজকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD