রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন
বিষ দিয়ে মাছ শিকারের প্রতিবাদে ঝালকাঠিতে স্মারক লিপি প্রদান

বিষ দিয়ে মাছ শিকারের প্রতিবাদে ঝালকাঠিতে স্মারক লিপি প্রদান

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিষ প্রয়োগে মাছ শিকার দিন দিন বৃদ্ধি পেয়েছে। বিষ প্রয়োগ করায় মাছের সাথে অন্যান্য জলজ প্রাণী মরে গিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়া শিকার করা বিষাক্ত মাছ খেয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই জেলায় কিছুদিন পর পর মাছ শিকারিরা বিষ প্রয়োগে মেতে উঠেন। তাদের বিষের ছোবলে মারা পড়ে ছোট-বড় মাছগুলো। বিষের কারণে প্রাকৃতিকভাবে তৈরি মাছের খাবার নষ্ট হওয়াসহ মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সদর উপজেলার পোনাবালিয়ার ভাড়ানী খাল, দেউরী খাল ও গুরুধাম খালের পানিতে বিষাক্ত পদার্থ (বিষ) প্রয়োগ করেছেন। এতে মাছ আধামরা হয়ে পানির গভীর থেকে উপরে ভেসে উঠেছে। ফলে সহজেই মাছ ধরছেন শিকারিরা।
বিষ প্রয়োগ করে মাছ শিকার করার প্রতিবাদে মঙ্গলবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠি জেলার সমন্বয়কারী তন্ময় চন্দ অভি জানান, প্রতি বছরই বিভিন্ন খালে বিষ ঢেলে মাছ শিকার করা হয়। কিন্তু যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছর বিষ প্রয়োগের ঘটনা অহরহ ঘটছে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বিষ দিয়ে মাছ শিকারের খবর জানতে পাই তাই জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করলাম।
এসময় যুব রেড ক্রিসেন্ট ঝালকাঠি জেলার স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD