শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বৃক্ষটির নাম শেখ মুজিব

বৃক্ষটির নাম শেখ মুজিব

হাসনাইন সাজ্জাদী

জনম ধরেই লেখা থাকে মৃত্যুর আনাগোনা
মৃত্যুকে আমি বলি জীবন স্পন্দনহীন
যে বৃক্ষটি জন্মেই কাছে টানে মৃত্যুকে
সেওতো বেঁচে থাকে উন্নতশির।
মানুষ বৃক্ষের মত উঁচুতে ছড়াতে পারে ডালপালা
কোনো কোনো মানুষ মহাকাশবাসী।
মানুষ মরে গেলে তারা আকাশে তারকা হয়
এমন শান্তনার খবর ছিল শৈশবের রহস্য
এখন সে মানুষ সত্যিইতো কোনো রহস্য ছাড়াই
মহাকাশে বিচরণ করছে অনন্তদিন|
বৃক্ষগুলো স্থির থাকে প্রাণে প্রাণে দেয় অক্সিজেন
অক্সিজেন দৌড়ায় মানুষের সন্ধানে।
বাঙালি জাতির একটি মাত্রইতো বৃক্ষ
যার ছায়াতলে বাসকরে একটি দেশ
দেশের মানুষেরা তাদের শষ্যক্ষেত্র নদী নালা
খালবিল পাহাড় পর্বত সবই তাঁর ছায়াঘেরা।
দেশটির নাম বাংলাদেশ
আর বৃক্ষটির নাম শেখ মুজিব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD