শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বৃহস্পতির আড্ডার নূর – সন্ধ্যা

বৃহস্পতির আড্ডার নূর – সন্ধ্যা

বৃহস্পতির আড্ডায় পালিত হলো কবি ও কথা সাহিত্যিক নূর কামরুন নাহারের জন্মোৎসব।
তার জন্ম ১৯৭১ সালের ১০ মার্চ। পিতা এ, টি, এম, শরফুজ্জামান মাতা কানিজ নূরজাহান বেগম।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এম, এ।
বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে ডিপিডিসি-র ম্যানেজার হিসাবে কর্মরত আছেন।
তার লেখার বিষয় মানুষ ও প্রকৃতি সমাজ সম্পর্ক। মানব মনের জটিল মনস্তত্ত্ব, জীবনের বিচিত্র বর্ণিল রুপ সমাজের বাস্তবতা ও বিভঙ্গতা শ্রেণি সংগ্রাম বেঁচে থাকার অন্তলীন বেদনা ও অন্তঃ গূঢ় রহস্য, নারী পুরুষের বহুমাত্রিক -বহুবিচিত্র সম্পর্ক আর নিরন্তর সংগ্রামের মাঝে স্বপ্ন দেখা মানুষের গল্প তার লেখার প্রধান উপজীব্য।
তার লেখায় বাস্তব জীবন আর চারপাশের মানুষ উঠে আসে অবিকল অবিকৃত শুদ্ধতায়।
সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে ফিচার ও কলাম লিখেন। তার কলামগুলো নারী ক্ষমতায়ন, নারীর মানবিক জীবন শিক্ষা, পরিবেশ এবং সাম্প্রতিক বিষয়গুলোর নিরীক্ষা এবং বিশ্লেষণ থাকে।
২০০৫ সালে তার প্রথম উপন্যাস “জল রঙে আঁকা ” দিয়ে সাহিত্য ভুবনে পদচারণা শুরু। ইতোমধ্যে তার বেশ কয়েকটি ছোট গল্প গ্রন্থ উপন্যাস কাব্য গ্রন্থ কলাম গ্রন্থ প্রকাশিত হয়েছে।
বিভিন্ন ভাষায় তার লেখা অনুবাদিত হয়েছে।
সম্পাদনা করেছেন ” জলের গল্প ” ” মুক্তির পঞ্চাশ গল্পে দুই প্রজন্ম ”
স্বামী মোঃ জাহাঙ্গীর একটি সরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। ঝলমলে দুই পুত্রের জননী।
আজকের আয়োজনে উপস্থিত ছিলেন কবি বিমল গুহ অনিন্দ্য জসীম রুদ্র মোস্তফা হাসান আলী। পশ্চিমবঙ্গ থেকে কবি কাজল চক্রবর্তী ও রেখা রায়।
আবৃত্তি গান আলোচনা আড্ডা সবমিলিয়ে জমজমাট আয়োজন।
সঞ্চালনায় ছিলেন কবি রোকেয়া ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD