শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বৃহস্পতির আড্ডায় কবি হাবীবুল্লাহ সিরাজীর জন্মদিন উদযাপন

বৃহস্পতির আড্ডায় কবি হাবীবুল্লাহ সিরাজীর জন্মদিন উদযাপন

বৃহস্পতির আড্ডায় নিয়মিত আসরে ষাটের দশকের বিশিষ্ট কবি ও বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর জন্মদিন উদযাপন করা হয় । কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। পেশায় প্রকৌশলী এই কবি কবিতা ছাড়াও লিখেছেন উপন্যাস ও শিশুদের জন্য ছড়া ও শিশুতোষ লেখা। গতকাল তার জন্মদিন উদযাপন আড্ডায় যোগ দিয়েছিলেন বিশিষ্ট কবি নাসির আহমেদ , কবি বিমলগুহ, কবি মাহমুদ কামাল, কবি ফরিদ আহমেদ দুলাল, কবি মতিন রায়হান, কবি, লেখক ও সঙ্গীত শিল্পী বুলবুল মহলানবীশ, কবি ও কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, কথাসাহিত্যিক, মিলা মাহফুজ , কবি কামরুল বাহার আরিফ, কবি নাহার আহমেদ, কবি কুশল ভৌমিক, ওপার বাংলার ঝিঙেফুল পত্রিকার সম্পাদক শাহাবুল ইসলাম ও লেখক রেখা রায় আলোচনায় বক্তারা কবি হাবীবুল্লাহ সিরাজীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কবি হাবীবুল্লাহ সিরাজী কবিত্ব শক্তি, তার কবিতায় বাঁক বদল এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি যে একজন অত্যন্ত অমায়িক ও অসাধারণ মানুষ এ বিষয়টিও বক্তাদের আলোচনায় উঠে আসে। কবি হাবীবুল্লাহ সিরাজী জন্মদিন উপলক্ষে এ আয়োজনে তার অনুভূতি ব্যক্ত করেন । অনুষ্ঠানে কবির কবিতা পাঠ করা হয়। আটটায় শুরু হওয়া আড্ডা দশটা পর্যন্ত চলে। আড্ডাটি সঞ্চালনা করেন কবি ও কথাসাহিত্যিক নূর কামরুন নাহার ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD