বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বৃহস্পতির আড্ডায় নিয়মিত আসরে বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক এবং বৃহস্পতি আড্ডার সভাপতি রোকেয়া

বৃহস্পতির আড্ডায় নিয়মিত আসরে বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক এবং বৃহস্পতি আড্ডার সভাপতি রোকেয়া

নিউজ ডেস্ক।।
ইসলামের জন্মদিন উদযাপন করা হয় । কবি রোকেয়া ইসলাম ১৯৫৯ সালের ৪ ফেব্রয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।
গতকাল তার জন্মদিন উদযাপন আড্ডায় যোগ দিয়েছিলেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, কবি নাসির আহমেদ , কবি বিমল গুহ, কবি মাহমুদ কামাল, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি শাহীন রেজা, কবি কাজল চক্রবর্তী, , কথাসাহিত্যিক মিলা মাহফুজ, কবি কামরুল বাহার আরিফ, কবি ও কথাসাহিত্যিক নূর কামরুন নাহার, কবি নাহার আহমেদ, কবি সরকার মাহবুব, লেখক রেখা রায়, গীতিকার শাহান আরা পারুল, কবি হিমাংশু মোহন পাল ও কবি নিলুফা জামান , বক্তারা রোকেয়া ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান । তার সৃজনশীলতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ নিয়ে আলোচনা করেন । তিনি যে একজন অত্যন্ত মিশুক এবং স্নেহশীল মানুষ এ বিষয়টিও বক্তাদের আলোচনায় উঠে আসে। কবি রোকেয়া ইসলাম জন্মদিন উপলক্ষে এ আয়োজনে তার অনুভূতি ব্যক্ত করেন । তিনি তার প্রতি মানুষের এ ভালোবাসায় আপ্লুত হয়েছেন এবং সবসময় মানুষের ভালোবাসায় যেন থাকতে পারেন এই দোয়া ও আর্শীবাদ কামনা করেন । অনুষ্ঠানে কবির প্রতি নিবেদিত কবিতা পাঠ করা হয়। আটটায় শুরু হওয়া আড্ডা সাড়ে দশটা পর্যন্ত চলে । আড্ডাটি সঞ্চালনা করেন কবি রুদ্র মোস্তফা ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD