বৃহস্পতির আড্ডার নিয়মিত ভার্চুয়াল আসরে পালিত হলো যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ।
আলোচক নূর কামরুন নাহার আলোচনার সূত্রপাত করেন। কবি ফরিদ আহমদ দুলাল সম্প্রতি টুঙ্গিপাড়া সফর করেছেন , বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনামচা আমার দেখা নয়া চীন এবং তার দীর্ঘ পাঠে বঙ্গবন্ধু সবমিলিয়ে দীর্ঘ আলোচনা করেন।
উভয় আলোচকের আলোচনায় বঙ্গবন্ধুর স্বল্পদীর্ঘ জীবনের সুদীর্ঘ মূল্যবান রাজনৈতিক মানবিক শোষিত মানুষের জন্য বেদনা ভালবাসা মুক্তিযুদ্ধ বাংলাদেশ পতাকা ৭ই মার্চের ভাষন সব বিস্তারিতভাবে ওঠে আসে।
বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি নিলুফা জামান কবি মিনা মাসরাফি কবি বান্দা হাফিজ।
পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন ঝিঙেফুল ই পত্রিকার সম্পাদক সাহাবুল ইসলাম লেখক রেখা রায় কবি মাহবুব গায়েন।
গিটারে দেশাত্মবোধক গানের সুর বাজিয়ে শোনান কবি নাহার আহমেদ।
উপস্থিত প্রত্যেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সুগভীর শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রোকেয়া ইসলাম
Leave a Reply