শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বৃহস্পতির আড্ডা শুরু হয় প্রগাঢ় বেদনার সুরে

বৃহস্পতির আড্ডা শুরু হয় প্রগাঢ় বেদনার সুরে

রোকেয়া ইসলাম।।
আজ ১৬ নভেম্বর বৃহস্পতির আড্ডা শুরু হয় প্রগাঢ় বেদনার সুরে। গতকাল প্রয়াত হয়েছেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, তাঁর মৃত্যু সকলের অন্তর আচ্ছন্ন করে রেখেছে প্রিয়জন হারানোর কষ্টে। ব্যথাতুর মন নিয়ে তাঁরই কর্ম, জীবন ও অর্জন নিয়ে আলোচনা হয়। আলোচনা করেন মাহবুবা রহমান, নীলুফার জামান, মিলা মাহফুজা, সরকার মাহবুব, রোকেয়া ইসলাম, নাহার আহমেদ, কামরুল বাহার আরিফ, তাহমিনা কোরাইশী প্রমুখ।
সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু জননন্দিত অভিনেতাই ছিলেন না, ছিলেন অত্যন্ত জনপ্রিয় আবৃত্তিকার। লিখেছেন কবিতা। গেয়েছেন গান। এঁকেছেন ছবি। সম্প্রতি তাঁর কণ্ঠে ‘মৃত্যু আয়, তিন পাত্তি খেলি’ আবৃত্তি সকলের অন্তর ছুঁয়েছিল। মৃত্যুকে কি সত্যি আহ্বান করছিলেন? ৮৫ বছরের এক জীবনের অধিকারী মানুষটির জীবন প্রদীপ নিভে গেলেও তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মে। সিনেমাপ্রেমীর মানসলোকে। আবৃত্তিপ্রেমীর শ্রবণকুহরে।
সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনায় সবার মুখে এইরকম নানা কথাই উঠে আসে।
সৌমিত্র চট্টোপাধ্যায় দেশের সীমারেখা পেরোনো প্রিয়জন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’ঘন্টাব্যাপী আড্ডার সমাপ্তি হয়।
আড্ডা সঞ্চালনা করেন রোকেয়া ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD