সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
বেগুন চাষে স্বপ্ন বুনছেন ঝালকাঠির সাইদুল

বেগুন চাষে স্বপ্ন বুনছেন ঝালকাঠির সাইদুল

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামের মৃত আঃ আজিজের ছেলে কৃষক মোঃ সাইদুলের বেগুন ক্ষেত এখন ফুলে ফুলে ভরে গেছে। সাইদুল রোদে পুড়ে অনেক কষ্ট করে তৈরী করেছেন বেগুন ক্ষেত।

বেগুনের গাছগুলি বেশ মোটাতাজা ও বেশ ভালোই হয়েছে। সাইদুল আশায় বুক বেধে আছেন কোন প্রাকৃতিক দুর্যোগ বা পোকা মাকড়ের আক্রমন না হলে প্রচুর ফলন পাবেন তিনি।

বাজারে বেগুনের দামও ভালো এবং বর্তমান রমজানের ইফতারির বেগুনিতে তার বেগুনের চাহিদাও থাকবে বেশ ভালোই। তাই তিনি আশা করছেন বেগুন বিক্রি করেই তার ভাগ্য বদলে যেতে পারে।

বিগত ১০ বছরের অধিক সময় ধরে কৃষি কাজ করে জীবন যাপন করে আসছেন তিনি। তিনি ইতিমধ্যেই ভালো কৃষক হিসাবে পরিচিতি লাভ করেছে তাঁর নিজ এলাকায়।

সরেজমিনে গিয়ে সাইদুলের সাথে কথা বলে জানা গেছে, তিনি প্রায় ত্রিশ শতাংশ জমিতে কৃষি ক্ষেত তৈরী করেছেন। এতে বেগুন চাষের পাশাপাশি সাথী ফসল হিসাবে আলু,শরীষা, ধনিয়া ও শসা চাষ করেছেন। ওই ক্ষেত থেকে এবছর তিনি লক্ষাধীক টাকা উপার্জন করতে পারবেন বলে আশাপ্রকাশ করছেন।

তিনি আরো বলেন, আগে আমি অল্প জায়গায় রবি ফসল চাষ করতাম, বেশীর ভাগ জমিতে ধানচাষ করতাম। কিন্তু সবজী চাষ করে অল্প সময় বেশী অর্থ উপার্জন করা যায়। তাই আমি এবছর বেশী জমিতে বেগুন চাষ করেছি।
এ সময় তিনি আরও জানান, তিনি উপজেলা কৃষি অফিস থেকে কোন ধরনের কৃষি সহয়তা পাননি। তিনি ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশায় জড়িত আছেন বলেও তিনি জানান। কৃষি অফিস থেকে সার, বীজ ও পরামর্শ পেলে আমার ফসল দিয়ে এলাকার চাহিদা মিটিয়ে এলাকার বাইরেও সরবরাহ করতে পারবো।

এ বিষয় উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ রিয়াজুল্লাহ বাহাদুর বলেন, ওই কৃষক আমাদের অফিসে যোগাযোগ করলে সব ধরনের সহযোগীতা করা হবে। তিনি কৃষক সাইদুলকে তাঁর অফিসে যোগাযোগ করে সব ধরনের পরামর্শ ও সহায়তা গ্রহনের অনুরোধ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD