শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বেপরোয়া বাইকারদের কান্ড,দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, পা হারাতে বসেছে যুবক

বেপরোয়া বাইকারদের কান্ড,দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, পা হারাতে বসেছে যুবক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সোনাইমুড়ীতে দুটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ মোটরসাইকেল চালকসহ অন্তত ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার বারগাঁও ইউনিয়নের সোনাইমুড়ী টু চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলো, উপজেলা বারগাঁও ইউনিয়নের বারগাঁও গ্রামের কাশেম নেতার ছেলে সিফাত আহমদ (১৯), একই গ্রামের বজুমিয়ার ছেলে আতিক (১৮)। বেগমগঞ্জের শিকদার হাটের জামাল উদ্দিন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সোনাইমুড়ী থেকে কাশেম নেতার ছেলে সিফাত মোটরসাইকেল যোগে চৌমুহনীর দিকে যাচ্ছিল। যাত্রা পথে মোটর সাইকেলটি বারগাঁও ইউনিয়নের কাশিপুর আল-হাবিব হাসপাতালের পাশে ছাতারপাইয়া-কাশিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কালো মোটরসাইকেল আরোহী বারগাঁও গ্রামের নেতা কাশেমের ছেলে সিফাত (২১) গুরুত্বর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মাইজদী প্রাইম হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, নীল মোটরসাইকেল চালক বেগমগঞ্জ শিকদার হাট এলাকার জামাল উদ্দিনের (২৫) পায়ের অবস্থা আশঙ্কাজনক। তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। তিনি এ বিষয়ে অবগত নয়। এ বিষয়ে তিনি খোঁজ খবর খতিয়ে দেখবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD