শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

বেড়ীবাঁধ

মোঃ আসাদুজ্জামান

অবেলায় ধেয়ে আসে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস,
উপকূলবাসী তখন ফেলতে থাকে নাভিঃশ্বাস।

পূর্বাভাস জানান দেয় আবহাওয়া দপ্তর,
প্রস্তুতি নেয় নদীতীর আর সাইক্লোন চত্বর।

ঘরবাড়ি যখন ডুব দেয় জলের ঘ্রাণ,
নেতারা তখন হাজির হয় লও ত্রাণ।

বাজেট আসে বরাদ্দ হয় হয়না কোন কাজ,
সেনাবাহিনী থেকে নেতারা আসেন সজ্জায় সাজ।

ঝুড়ি কোদাল কাদায় নেন অনেকে আসন,
ইচ্ছেমতো প্রচার হয় তাদের ফটোসেশন।

প্রতিবাদ করলে দেখায় ক্ষমতার আচার,
দুর্বল অসহায়রা পাবে না কি কোন বিচার?

স্বেচ্ছাসেবীরা দিচ্ছে শ্রম রাখছে নানা অবদান,
বিনিময় পাচ্ছে তারা লাঞ্ছিত আর অপমান।

উপকূলবাসীর নেই কি ভালোভাবে বাঁচার সাধ!
আর কতকাল পরে পাবে টেকসই বেড়িবাঁধ?

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD