শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বোয়ালখালীতে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

বোয়ালখালীতে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে কধুরখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি দোকান ও তিন ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার মো. হায়দার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন আগুন লাগার খবর দিলে বোয়ালখালী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
আগুনে রণি রায়ের মুদি দোকান, মো. করিমের কুলিং কর্ণার, পরিমল নাথের সবজির দোকান, দোলন শীলের সেলুন ও মো. মহরমের সবজির দোকান পুড়ে গেছে। এছাড়া মুদির দোকানে রাখা রনির তিনটি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে দোকানে রাখা একটি মোটর সাইকেলও পুড়ে গেছে। এতে পাঁচ লাখেরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত রণি রায় বলেন, তিনটি ছাগল, মোটর সাইকেল, দোকানের সব মালামাল পুড়ে গেছে। ঋণ নিয়ে দোকান করেছিলাম। আগুন আমাকে পথে বসিয়ে দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD