শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বোয়ালখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক লাইট জ্বালানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত নেজাম উদ্দিন উপজেলার পশ্চিম শাকপুরার ইয়াছিন তালুকদার পাড়ার মৃত নূর হোসেনের ছেলে। নিহতের স্বজন মো. মোজাম্মেল জানান, সন্ধ্যায় হোল্ডারে বাল্ব লাগানোর সময় নেজাম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে রাত ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নেজামকে মৃত ঘোষণা করেছেন।
এর আগে গত ৫ জুন দুপুর ২টার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ বিক্রেতা রনি দাস (২৫) মারা যান। রনি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের রণজিত দাসের ছেলে। রনি গত ৩ মাস আগে বিয়ে করেছিলেন। এছাড়া ওই বাজারে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছিলেন উপজেলার সারোয়াতলীর ইমামুল্লাচরের বাসিন্দা মো. ইব্রাহীম। তিনি চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। স্থানীয়দের অভিযোগ, বাজারে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করেন মঞ্জুর নামের এক জেনারেটর ব্যবসায়ী। তিনি জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহের কথা বলে টাকা নিলেও মূলত বৈদ্যুতিক লাইন থেকে অবৈধ উপায়ে বিদ্যুৎ সরবরাহ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD