শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫

নিউজ ডেস্ক।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন । তাদের পাশ্বর্বতী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু।

তিনি জানান, দুপুরে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পরই চালকরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD