বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

আবুল খায়ের স্বপন।।

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুবাহী ট্রাকচাপায় সাগর মিয়া (২০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়ন্ত্রণ হারারো ট্রাক বেকারি সামগ্রী বহনকারী ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ভানচালক সাগর মিয়া আহত হন। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD