বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা টেস্টে উপচে পড়া ভীড়, সক্রিয় দালাল চক্র

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা টেস্টে উপচে পড়া ভীড়, সক্রিয় দালাল চক্র

আবুল খায়ের স্বপন।।

করোনার প্রকোপ বাড়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা টেস্টের প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। জেনারেল হাসপাতাল ছাড়াও সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই হাসপাতালের বিএমএ ভবনের ফ্লু কর্ণারের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভীড় করছে।

প্রথম দিকে মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন নমুনা দিতে ২ শতাধিক মানুষ আসছে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গাদাগাদি করে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেকে নমুনা দিতে না পেরে ফিরে যাচ্ছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে এক শ্রেণীর দালাল চক্র।

নমুনা দিতে আসা লোকজন জানান, স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় দালাল চক্রটি সিরিয়াল পাইয়ে দেয়ার নাম করে প্রতিজনের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, প্রতিদিনই এখানে ভীড় বাড়ছে। আকস্মিকভাবে চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। স্যাম্পল সংগ্রহে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের।

উল্লেখ্য, প্রতিদিন জেলায় প্রায় দেড়শ’ মানুষের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD