শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতের কোনো ট্রেনে তিনি কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পৌর এলাকার দক্ষিণ পৈরতলা রেলগেট থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

রাজু জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকাল দক্ষিণ পৈরতলা রেলগেইটের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, রাতে চট্টগ্রামগামী কোনো একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার স্ত্রী সোহাগী আক্তার পুলিশ ফাঁড়িতে যান।

ওই নারীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, বিয়ের সময় রাজু বনিক হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হয়ে নতুন নাম রাখেন রাজু ইসলাম। বুধবার বাড়ি থেকে বের হন রাজু ইসলাম। বৃহস্পতিবার সকালে তার মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান, মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD