শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় পিক-আপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পিক-আপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

আবুল খায়ের স্বপন।।

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় শনিবার (০৩ জুলাই) সন্ধ্যায় ভ্যান গাড়িতে করে যাওয়ার সময় পিক-আপের ধাক্কায় সায়মা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

নিহত সায়মা উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের চৌধুরী বাড়ি এলাকার হামদু চৌধুরীর মেয়ে ও সুলতানপুরেরর একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার দিকে হামদু চৌধুরী তার মেয়ে সায়মাকে নিয়ে ভ্যান গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন। বাড়ি কাছাকাছি আসার পর একটি পিক-আপ ভ্যান পেছন থেকে ভ্যান গাড়িটিকে ধাক্কায় দেয়৷ এতে সায়মা ভ্যান থেকে ছিটকে পড়ে। গুরুতর আহত সায়মাকে তার বাবা ও পথচারীরা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD