শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

বাকের সরকার বাবর।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ও আখাউড়া বাইপাস সড়কে মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে আলাকপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর গ্রামের লাল মিয়া বাড়ির সেন্টু মিয়ার ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেলে ইউসুফ বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে খেলাধুলা করছিল। ওই সময় হঠাৎ আখাউড়া থেকে আসা একটি মাইক্রোবাস ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকেরা ইউসুফকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার বেশ আগে মৃত্যু হয়েছে৷ শিশুটির মাথায় আঘাত ছিল। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারনে হয়তো তার মৃত্যু হয়েছে।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসের ধাক্কায় একটি শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছেন। তবে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাইনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD