শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রেনের সংঘর্ষ: আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রেনের সংঘর্ষ: আহত ৪

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়ূ মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রেনের সাথে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

রবিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলস্টেশনে ঘটনাটি ঘটেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত আহতের নাম ও ঠিকানা জানা যায়নি।

ঘটনাস্থল ও পুলিশের বরাদ্দে জানা যায়, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে আগত ঢাকাগামী কর্ণফুলী ট্রেন পাঘাচং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসটি খালি থাকায় কোন দূর্ঘটনা না ঘটলেও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঝালমুড়ি বিক্রেতা ও অটোরিকশা চালকসহ আরও ৪ জন আহত হয়েছে। তাদের মধ্য থেকে ঝালমুড়ি বিক্রেতাকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাজারের ফার্মসীতে আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঘাচং এলাকায় রেললাইনের পাশে দাঁড়ানো একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। ওই সময় পাশে আর একটি পিক-আপ ভ্যানও ছিল। রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ৩-৪ জন লোক আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD