বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভাঙড়ে শিস-এর আয়োজনে সাহিত্যসভা

ভাঙড়ে শিস-এর আয়োজনে সাহিত্যসভা

বিশেষ প্রতিবেদক, ভাঙড়:

করোনার একঘেয়েমি থেকে মন ভালো রাখতে ভাঙড়ের সাদার্ণ হেলথ্ ইমপ্রুভমেন্ট সমিতি (শিস)-এর উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সাহিত্য-আড্ডা ও কবিতা পাঠের আসর ছিল বেশ জমজমাট। এই সংস্থার নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বেশ কয়েকজন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন।

শিস-এর ডিরেক্টর এম এ ওহাব ও সভানেত্রী সাবিত্রী পাল তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সুচনা করেন। এই অনুষ্ঠানে করোনাকালীন পরিস্থিতিতে লেখকদের ভূমিকা বিষয়ে আলোচনা সহ কবিতা পাঠ করেন বর্ষিয়ান কবি আবদুর রব খান, রাজু মণ্ডল, লালমিয়া মোল্লা, ফারুক আহমেদ, সহানুর ইসলাম ও হাসনুহেনা বেগম প্রমুখ।

ভাঙড়ে সাহিত্যচর্চা অব্যাহত রাখতে নিয়মিত সাহিত্যসভার পৃষ্ঠপোষকতার মাধ্যমে ভাঙড়ের সাহিত্যানুরাগীদের উজ্জীবিত করতে ‘শিস’ বদ্ধপরিকর থাকবে বলে জানালেন আন্তর্জাতিক এই সংস্থার মহাপরিচালক এম এ ওহাব। আপাতত ত্রৈমাসিক এই সাহিত্যসভা আয়োজিত হবে শিসের বিভিন্ন ক্যাম্পাসে।

কখনও সুন্দরবনে ভ্রাম্যমান লঞ্চেও এই সভা আয়োজিত হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন রাজনীতি ও ধর্মীয় বিষয়কে এড়িয়ে বিশুদ্ধ সাহিত্যের সাধনায় নিয়োজিত থেকে সৃষ্টিশীল থাকাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। বর্তমান মোবাইল ফোন বিপ্লবের যুগে হারিয়ে যাচ্ছে শিশুদের শৈশব। বইবিমুখ এই শিশুদের কথাও ভাবার কথা বলেন সভানেত্রী সাবিত্রী পাল।

উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন একসময় এই জাতীয় সাহিত্যসভা আয়োজিত হতো ঘটকপুকুরের নজরুল সুকান্ত পাঠাগারে। যেটি এখন বন্ধ হয়ে পড়ে আছে। তাঁর প্রস্তাবে সম্মত হয়ে এই সভায় সকলে এই পাঠাগারটি নতুন করে খোলার বিষয়ে উদ্যোগী হবার কথা জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD