শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

ভাবনা গুলো

অ্যাডভোকেট সীমা দাস

কষ্ট আছে বলেই তো
আমরা সন্ধান করি সুখের
কিন্তু সুখ যে আপেক্ষিক,
সাময়িক, অচেতন!

কখনো কখনো মনে হয়
চারপাশে তাকিয়ে আছে সুখেরা,
যেন হাতে ইশারায়
চুপিসারে ডাকে আমাকে।

খানিকটা পর যখন দেখি
ঝর্ণার মতো ঝরে অশ্রু,
ভাবিয়ে তোলে আমাকে।
অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি,

মনের সাথে আওরাতে থাকি
বরাবর, নিঃশব্দ কান্না,
তখন দেখার কেউ নেই।

চারপাশটা তখন ঠিক
যেন মরুভূমির মতো লাগে
যে চারপাশে আমি ভাবতাম
সাজানো ফুটন্ত গোলাপ।

একি দেখছি আমি!
তবে কি আমার কোথাও ভুল!
এ কি আমার ভ্রান্তপ্রত্যক্ষন!
নাকি আসল চিত্রটাই এমন!

হাজার প্রশ্ন জাগে মনে
জানতে চাই সৃষ্টির রহস্য
সেকি আর জানা এতো সহজ!
ভাবনাগুলো শুধু ই টানে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD