কামরুন নাহার।।
ভুলিতে চাই না আমি আমার তোমাকে
মনের গভীর থেকে যেখানে রেখেছি
সবার থেকে লুকিয়ে।
ভুলিতে চাই না আমি তোমার দেয়া সেই ডাক নাম গুলো,যে গুলো ডাকার অধিকার দিয়েছি তোমায়।
ভুলিতে চাই না আমি সেই মায়াময় স্বপ্ন গুলোকে,
যে স্বপ্ন গুলো তোমায় নিয়ে দেখা ।
ভুলিতে চাই না আমি তোমার মনের রঙ তুলিতে
আঁকা আমার সেই ছবি গুলোকে। যা তোমার চলার
পথে প্রেরনা যোগায় ।
ভুলিতে চাই না আমি সেই সুখময় মহুর্ত গুলো,
যখন তুমি তোমার সেই যাদুময় কন্ঠে তোমার লেখা
কবিতা গুলো আমায় পড়ে শোনাতে ।
ভুলিতে চাই না আমি তোমার সীমাহীন ভালোবাসাকে,
যে ভালোবাসা আমায় রাখে অনাবিল আনন্দে।
ভুলিতে চাই না তোমায় আমি সারা জীবনের তরে ।
Leave a Reply