বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভুলেও ক্ষমা কোরোনা আমাদের

ভুলেও ক্ষমা কোরোনা আমাদের

নাজমা বেগম নাজু।।

ওর মাথার ভেতরে –
প্রতি অনুকোষে – থ্যালামাস হাইপোথ্যালামাস
জাইরাস সালকাসের প্রত্যন্ত পরমানুর গহীনে
পুরোটা বাংলাদেশ ছিল। বোশেখের রৌদ্রতটে
হেমন্তে শ্রাবনে কার্তিকে —
জোছনায় অমাবস্যায় – হাসিকান্নায়
জীবনের মাঝে লুকিয়ে থাকা আরেক জীবন
প্রিয মাতৃভূমি ছিল-
সকাল দুপুর রাতের পুরোটা সময়।
ওর স্বদেশ প্রেমী মস্তিষ্কটাকে বিক্ষত করেছিল
তিনটে প্রাননাশী বুলেট।
জী -, আশিকুর নামের দেশ অন্তপ্রান
সেই কিশোরের কথাই বলছি।
অনেক সাধ্য সাধনায় চিকিৎসক তার দুটো বুলেট অপসারণ করেছিল ঠিকই
তৃতীয়টি আর পারেনি।
বৈষম্য বিরোধী আন্দোলনে আহত
কিশোর মস্তিষ্কের গুরুতর জখম নিয়েও
বুকভরা ভালবাসায় মাতৃভূমি মা কে আগলে রেখেছিল। বিক্ষত মস্তিস্ক নিয়েও আশিকুর
দেশকে ভালবাসার -, বাঁচার স্বপ্ন দেখেছিল।
দীর্ঘ ন’টি মাস অপেক্ষায় ছিল সে।
স্বপ্ন দেখেছিল উন্নত চিকিৎসার অংগীকারে
আমরা পাশে দাঁড়াব।অনেক দাম দিয়ে কেনা
মাতৃভূমির স্বাধীনতার কাছে
ওর সুস্হতা চেয়ে নেব। দীর্ঘ ন’টি মাস আশিকুর আমাদের অপেক্ষায় ছিল। মাথার যন্ত্রণাটা বড্ড ভুগিয়েছে ওকে। কোন একদিন কেউ হয়ত এসে ওর সব কষ্ট মুছে দেবে –
এই আশায়
রাত জাগা মাথার যন্ত্রণাটাকে
ভুলে যেত বার বার। অগুণন নিমেষ দিন আর মাস পেরিয়েছিল আশিকুর –
আমাদের অপেক্ষায়।আমরা দিব্যি ভুলে ছিলাম
অবশেষে সব ভুলে চলেই গেল সে
আশিকুর- প্রাণ প্রিয় সন্তান আমার
আমার স্বাধীন মাতৃভূমির—–
ভুলেও ক্ষমা কোরোনা আমাদের–

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD