শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

মনের সাধন

ড.গৌরী ভট্টাচার্য্য

ছোট্ট একটি শব্দ ‘মন’, মাত্র দুটি অক্ষর নিয়ে গঠিত।
‘ম’ এবং ‘ন’ অর্থাৎ মন। যে শব্দের অর্থ বিশ্লেষণ করা দুরূহ ব্যাপার। মনের ব্যাপ্তি আকাশ তুল্য,যার কোন কিনারা খুঁজে পাওয়া যায় না। মন কি চায় আর কি না চায় তার হিসেব মেলানো খুবই কঠিন।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনে কতো কি ছাপ পড়েছে,মন কতো দিকে ছুটেছে, কতো কি ভুলেছে,কতো কি স্থায়ীভাবে ধরে রেখেছে তার কোন নির্দিষ্ট সীমারেখা নেই। মনের ভিতরেই উঠে ঝড়তুফান,মনের ভিতর বিরাজ করে আলো, অন্ধকার, শান্তি,অশান্তি, সুখদুঃখ সবই। মন কখনো দূঃখে,অপ্রাপ্তিতে যেমন জ্বলে পুড়ে খাক হয়ে যায়,তেমনই কখনো আশাতীত প্রাপ্তির আনন্দে দিশেহারা হয়ে উঠে, অহংকারী হয়ে উঠে,অশান্ত হয়,আরো অধিক পাওয়ার আশায় লোভী মানুষে পরিণত হয়,যেনতেন ভাবে সফল হতে উপায় খুঁজে। পাপের পথ অবলম্বন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনা। এত সবকিছুর মধ্যদিয়েই দেহ চালিত হয়ে থাকে মনের ইচ্ছে অনুযায়ী।
সত্যিকার অনুভবে মনকে বাদ্যযন্ত্রের মতোই মনে হয়। সঠিক সুরে সাধন করলে মন আলোর পথে, সত্যের পথে এগুবে,নিশ্চিত। আর ভুল সুরে কিংবা অসুরে মন সাধিত হলে অন্ধকারের পথে, পাপের পথে ঘুরতে থাকবে অনবরত।মনের জোড়েই দূঃখ সাগর পাড়ি দেওয়া যায়।সত্যজ্ঞান ও সৌন্দর্যের সুরে মনের সাধনা করতে পারলে মন পবিত্র ও সুন্দর থাকে,এবং সেই মনই মানবিক হয়। সঠিক সুরে সাধিত মনের সকল মানুষগুলির সভ্যতা,সংস্কৃতি, চরিত্র ওপরের দিকেই থাকে।আর অসুর, অর্থাৎ ভুল সুরে সাধিত মনের মানুষগুলির অন্তর থেকে নির্বাসিত হয়ে যায় মানবতা।অন্ধকারে নিমজ্জিত হয় তাদের সভ্যতা, সংস্কৃতি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD