বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মানবিকতা তুমি জাগো

মানবিকতা তুমি জাগো

রুমকি তরফদার

মানবিকতা,তুমি আজ কোথায়?
মুখোসের ভীড়ে,অন্ধকারে—–
লুকিয়েছো মুখ কিসের ব্যথায়!
দিকে দিকে তুমি থেকেও নেই—–
শুধু উচ্চাশা আর স্বার্থের ছোঁয়া,
মানবিক মুখ!ঢাকা কালো চাদরেই ৷

খুঁজেছি তোমায় ঘুমের ঘোরে
জীবনের শুরু থেকে শেষ—
মনুষ্যত্ব আর বিবেকের দোরে ,
মানবিকতা,হয়োনা মীরজাফর
সমগ্র মানব জাতির কল্যাণে-
হতে পার চিরস্মরণীয় বিদ্যাসাগর,

ফিরে এসো তুমি মানুষের মনে–
বন্ধ হোক হিংসা,বন্ধ হোক লড়াই,
যেন মানুষ মানুষকে আঘাত না হানে৷
স্তব্ধ মানবিকতা,বাকরুদ্ধ আজ,
তাইতো অসহায় নারীকে পণ্য করে
চারিদিকে বাড়ছে দুর্বৃত্ত রাজ ৷

মানবিকতা,পড়েছো কালো চশমা!
অানারসের আড়ালে প্রাণ দেয়,
ক্ষুধার্ত নিস্পাপ হস্তিনী মা,
বিষাক্ত খাবারে স্তব্ধ হয় বুক্কন,
মানবিকতা মুখ তুলে দেখো !
ভবিষ্যত প্রজন্মকে শেখাচ্ছি আচরণ৷

বহুদিন হয়নি মানবিকতার কর্ষণ
তাইতো চারিদিকে ঘটে চলেছে
শিশু থেকে বৃদ্ধা–শুধু নারী ধর্ষণ,
ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান—- ‘সন্তান’
গর্ভেই করে যমালয় দর্শন,
হয়না মায়ের কোলে স্তন্যপান ৷

অনাথ আশ্রমে– অসহায় যারা ,
কেন বারবার তাদের অনাথ করে
মানবিকতার নামে,পাচার করা ?
আজ অর্থের সাথে ভারী বন্ধুত্ব,
মানবিকতার কথা যদি বল—!
এটাই অপ্রিয় বাস্তব,ধ্রুব সত্য ৷

মানবিকতার রূপ আজ হিংস্র
কাজে বিপরীত- মুখেই শুধু
মাদার টেরেজার আদর্শ ৷
পথে অসহায় অসুস্থের ক্রন্দন,
পাশ কাটিয়ে চলে মানবিকতা
নেই ভ্রুক্ষেপ,প্রাণের স্পন্দন ৷

মন্দির-মসজিদ গীর্জা পানে,
ছুটে চলে ভক্ত,পড়ে রয় পদপৃষ্ট
কোন মানবিকতার আহ্বানে ?
আশীবিষে জর্জরিত সমাজে,
এখন সেই মানবিক রেনেসাঁর-
ধ্বনি অহর্নিশ কানে বাজে ৷

হে ঈশ্বর,অন্তরে জাগাও চেতনা
হোক মানবিকতার মুক্তি——–
বয়ে যাক ভালোবাসার বন্যা,
গর্জে উঠুক মানবতার ইতিহাস,
‘সকলে আমরা সকলের তরে’
মনে থাক শুধু এইটুকু আশ ৷

রচনাকাল : ১৮/০৮/২০২০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD