ঊষাতন চাকমা।।
মানুষ সমুদ্রের নোনাজলে ডুব দিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখে!
অজস্র স্রোতের রাশি ধাবমান বেগে ছুটে আসে যখন,
তখনও আশায় আশায় শ্বাস নিতে থাকে আগামীর প্রত্যাশায়।
সবশেষে সফল সে- যে সমস্ত পাপকার্য থেকে বিরত থাকার শপথ নেয়,
সেই বুড়ো নাবিকের মতো মোহের ভুলে অজান্তে একাকী-
নিজের কৃতকর্মের ফলে প্রায়শ্চিত্ত ভোগ করে মানবিক হয়
এবং পবিত্র হৃদয়ে বৃষ্টিভেজা আনন্দানুভূতির বোধ জাগে।
Leave a Reply