বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মানুষ মাত্রেরই হাজার সীমাবদ্ধতায়,মানুষ পথ হারায়

মানুষ মাত্রেরই হাজার সীমাবদ্ধতায়,মানুষ পথ হারায়

সেই নাম না-জানা দৃষ্টিপ্রতিবন্ধি লোকটির গল্প দিয়ে শুরু করি যে কিনা রাতের বেলায় হারিকেন হাতে পথ চলছিল। অন্ধের হাতে হারিকেন দেখে অন্য এক পথচারী ঠাট্টা করাতে অন্ধ উত্তর দিয়েছিল: ‘আমি অন্ধ কিন্তু সবাইতো আর আমার মতো অন্ধ নন। তারা যেন আমার গায়ের উপর এসে না পড়েন সে জন্যেই হারিকেন হাতে নিয়েছি।’ বাতি না থাকলে অন্ধকারে অন্ধ আর চক্ষুষ্মানের মধ্যে খুব বেশি ফারাক নেই। একজন দৃষ্টিহীন, অন্যজনের দৃষ্টি আলোর অভাবে বিকল। আবার চোখ থাকলেই যে দিনের আলোতে সঠিক রাস্তায় যেতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই। ধরুন, আপনি মনের ভুলে অন্য রাস্তায় চলে গেলেন বা এমনও হতে পারে যে রাস্তাটা আপনি আদৌ চেনেনই না। হয়তো এমন কাউকে পথ দেখিয়ে দিতে বললেন যে নিজেই রাস্তাটা চেনে না। অথবা দুর্ভাগ্যবশত পথের হদিশ জানতে চাইলেন এমন কোন দুষ্ট লোকের কাছে যে কিনা ইচ্ছে করে আপনাকে ভুল রাস্তা দেখিয়ে দিল আপনার পথ হারানো দেখে মজা পাবার জন্যে।

মানুষ মাত্রেরই সীমাবদ্ধতা আছে শারিরীক, মানসিক, অর্থনৈতিক… হাজার রকম সীমাবদ্ধতা। সুতরাং মানুষ পথ হারায়। পুরো জাতিও পথ হারাতে পারে। পথ না হারানোর উপায় কি? নিজেকে যদি অন্ধ বলে স্থির করেন তবে প্রথমে নিজের অন্ধত্ব দূর করার উদ্যোগ নিন। যদি চক্ষুষ্মান হন হবে রাতের বেলায় টর্চ বা হারিকেন হাতে নিন। দিনে বা রাতে যদি পথ না চেনেন, তবে উপযুক্ত ব্যক্তিকে জিগ্যেস করুন,,,,,,
(শিশিরের ব্লগ থেকে কপি)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD