শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

মা আর কতদিন

পিংকি সিং।।

মা আর কতদিন
তুমি আমায় এভাবেই
সূর্য দেখার আগেই
অন্ধকারেই গান শুনিয়ে
আমায় ঘুম পাড়িয়ে দেবে?

মা আমি তো তোমার কোলে
আসার জন্য কবে থেকে…
ব্যস্ত ছিলাম
আমি অপেক্ষায় ছিলাম
সেই মুহূর্তের যখন তুমি
আমায় খুব ভালবাসবে
তুমি আমায় কখনো
নিজের চোখ থেকে আড়াল হতে দেবে না
তুমি আমার সাথে আমার বান্ধবী হয়ে
অনেক খেলা করবে…
মা কিন্তু কি তুমি জানো
আমি ওঠার আগেই
কেন ঘুমিয়ে পড়লাম ?

মা তুমি কি আমায় প্রত্যেকবারই এভাবেই
ঘুম পাড়িয়ে দেবে?
মা তুমি তো আমায় প্রথমবার
উপহার হিসেবে গ্রহণ করো
কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বার
হাতছাড়া কেন করে নাও?

মা আমি কি এই পৃথিবী
না দেখেই ঘুমিয়ে পড়বো?
মা তুমি একবার তো সাহস করে
আমায় নিজের করে নাও
মাত্র একবার তো আমায়
বিশ্বাস করো মা
মা তুমি আমায় যোগ্য বানাও
তাহলেই তো আমি তোমার
বাড়ির প্রদীপ হতে পারব l

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD