শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মুদি দোকান পুড়ে ছাই, ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মুদি দোকান পুড়ে ছাই, ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি রাজাপুর সদর ইউনিয়নের দক্ষিন মনোহরপুর গ্রামে মৃত শাহাদাত হোসেনের বড় ছেলে আফজাল হাওলাদারের মুদি দোকান আগুনে পুড়ে ছাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত ২ টার দিকে আগুন দেখতে পেয়ে তারা সেখানে যাওয়ার আগেই সমস্ত ঘরে আগুন ধরে গিয়ে তাদের চোখের সামনেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিকের সাথে কথা বলে জানাযায়, দোকানে ঈদের মুদি মাল, টিভি, ফ্রিজ, দোকান ঘর সহ আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লাগছে জানতে চাইলে তিনি জানান, আমার দোকানে আরো একবার আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিলো, তখন আমি জিডি করে রেখেছি। আমাদের শত্রু রয়েছে তারা আমাকে সর্বশান্ত করতেই এই কাজ করতে পারে। আমার সব কিছু শেষ করে দিয়েছে। পথে বসিয়ে দিয়েছে আমায়। আমি এর সঠিক তদন্ত করে বিচার চাই। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁঁছার আগেই পুড়ে ছাই হয়ে যায়। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD