শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

মৃত্যু

যেদিন এসে হবে হাজির
মৃত্যুর পরোয়ানা নিয়ে,
যেতে হবে যাব চলে
সমস্ত কিছু দিয়ে।
ধন সম্পদ আত্মীয় স্বজন
কেউ যাবেনা সাথে,
কোটি টাকার মালিক হলেও
যাবে খালি হাতে।
এসেছি একা যাব একা
একাই পথ চলা,
মাঝ পথে মিথ্যা দাবী
প্রাসাদের মালিক বলা।
সাথে বসে আপন জন
ফেলবে চোখের জল,
নিজের আমল ভাল হলে
পাবে ভাল ফল।
পার্থিব সম্পদ খেলার সামগ্রী
ভাবি অমূল্য রত্ন,
সাথে যাবেনা কাজে লাগবেনা
করি অনেক যত্ন।
পার্থিব জীবন ভালবাসায় ভরপুর
মনে অফুরন্ত আশা,
অন্ধ হয়ে ছুটছি পিছু
পিছনে মৃত্যু সর্বনাশা।
একদিন আসবে মৃত্যুর ফেরেস্তা
সবই মোদের জানা,
অবৈধ পথে সম্পদ আহরনে
হয়েছি মোরা কানা।

তারিখ ০৩/৭/২০২১ ইংরেজী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD