বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মৈত্রীদূত বইমেলা সংখ্যা ১৪২৮ প্রকাশ

মৈত্রীদূত বইমেলা সংখ্যা ১৪২৮ প্রকাশ

কল্যাণী : ২০ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, পশ্চিমবঙ্গের কল্যাণীতে ঋত্বিক সদন সেমিনার হলে এক মনোজ্ঞ অনুষ্ঠানে প্রকাশিত হল কুশল মৈত্র সম্পাদিত ‘মৈত্রীদূত’ পত্রিকার জানুয়ারি বইমেলা সংখ্যা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী গোবিন্দ ব্যানার্জি। মঞ্চে একযোগে পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট কবি গোলাম রসুল, কল্যাণী পৌরসভার পৌরপিতা ডঃ তাপস মন্ডল, কবি পাপড়ি ভট্টাচার্য, মীরা মুখোপাধ্যায়, পীযূষ বাগচি, কল্যাণী সেনগুপ্তা, জালাল উদ্দিন আহম্মেদ, তমাল সাহা, রণজয় মালাকার, প্রবীর সান্যাল প্রমুখ কবি-সাহিত্যিকগণ। ১১০ জন লেখকের কলমে সেজে উঠেছে মৈত্রীদূত বইমেলা সংখ্যা। কবিতা, গল্প, অণুগল্প, প্রবন্ধ-নিবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনি, গ্রন্থ সমালোচনা ও চিঠিপত্রে সমৃদ্ধ এবারের বইমেলা সংখ্যাটি সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। প্রায় শতাধিক লেখক,কবি এই অনুষ্ঠানে উপস্থিত হোন। সম্পাদক কুশল মৈত্র বলেন, সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে দূর দূর থেকে অনেকেই এসেছেন তাতে আমি আপ্লুত। যেমন- বাংলাদেশ সীমান্তে অবস্থিত নদিয়ার শেষ প্রান্ত করিমপুর থেকে এসেছেন লেখক দীপক সাহা, আসানসোল থেকে কবি ছোটন গুপ্ত প্রমুখ।
স্বরচিত কবিতা, গল্প, বক্তব্যের পাশাপাশি এদিন “মৈত্রীদূত” প্রকাশনা থেকে প্রকাশ পায় কবি-গল্পকার সুখেন্দু বিকাশ মৈত্রের “এবং সে” কাব্যগ্রন্থটি, কবি সৌম ঘোষের ‘আগুনের গান’ ও কবি চুনীলাল দেবনাথের ‘পোস্ট-রোমান্টিসিজম’ কাব্যগ্রন্থগুলি। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অনুশ্রী দাসঘোষ ও সীমা রায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD