শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মৈত্রীদূত’ শারদীয়া সংখ্যা প্রকাশ

মৈত্রীদূত’ শারদীয়া সংখ্যা প্রকাশ

কল্যাণী,পশ্চিমবঙ্গঃ
রবিবার কল্যাণী পুরসভার সেমিনার হলে ‘মৈত্রীদূত’ শারদীয় ১৪২৮ (২০২১) সংখ্যা প্রকাশ পেল। শারদ সংখ্যা প্রকাশ করলেন কবি ও গায়ক ‘লাল পাহাড়ি দেশ’ গানের স্রষ্টা অরুণ কুমার চক্রবর্তী মহাশয়। সঙ্গে ছিলেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ড. তাপস কুমার মণ্ডল, ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি, মৈত্রীদূতের সভাপতি সুখেন্দু বিকাশ মৈত্র ও ‘লেখাজোকা’ পত্রিকার সম্পাদক সুরথ রায় প্রমুখ। এদিন ‘মৈত্রীদূত’ পত্রিকা সম্পাদক কুশল মৈত্র বলেন – “একটা ভয়াবহ কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলেছি আমরা। অনুষ্ঠানের মধ্যে দিয়ে শারদ সংখ্যা প্রকাশ করতে পারব কিনা তার কোন নিশ্চয়তা ছিল না। তবে সঠিক সময়ে এত গুণিজনের মাঝে পত্রিকা প্রকাশ বড় প্রাপ্তি। আর এই অতিমারীতেও যে দূর দূর থেকে থেকে ছুটে এসেছে সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে তাতে আমি সত্যিই আপ্লুত।” প্রায় একশজন লেখক-সাহিত্যিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গুণিজনের কলমে কবিতা, ভ্রমণোপন্যাস, গল্প, অণুগল্প, প্রবন্ধ-নিবন্ধ, রম্য রচনা, ভ্রমণ কাহিনি, গ্রন্থ সমালোচনা ও চিঠিপত্রে সমৃদ্ধ এবারের শারদ সংখ্যাটি সুধীজনের মন কেড়েছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুশ্রী দাসঘোষ। শারদ সংখ্যার প্রচ্ছদ করেছেন কবি দেবার্ঘ সেন। অতিমারী আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে মৈত্রীদূতের জনপ্রিয়তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD