শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ম্যাক্সওয়েল গ্রুপের নতুন এমডি ফারুক আহমেদ

ম্যাক্সওয়েল গ্রুপের নতুন এমডি ফারুক আহমেদ

নিউজ ডেস্ক।।

ম্যাক্সওয়েল গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ বর্তমানে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ম্যাক্সওয়েল গ্রুপে পরিচালক হিসেবে ১০ বছর ও ওয়ান্ডার পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আট বছর কাজ করেছেন। ফারুক আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এর আগে তিনি চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও গোপীনাথপুর শহীদ বাবুল হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন।

ফারুক আহমেদ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। উল্লেখ্য, ম্যাক্সওয়েল গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ম্যাক্সওয়েল বিল্ডার্স, ম্যাক্সওয়েল হোমস অ্যান্ড প্রোপার্টিজ, বাই এক্সপ্রেস, ম্যাক্সওয়েল এগ্রো ইন্ডাস্ট্রিজ ও ম্যাক্সওয়েল ফাউন্ডেশন অন্যতম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD