শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো কার্ডিয়াক ক্যাথল্যাবের যাত্রা শুরু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো কার্ডিয়াক ক্যাথল্যাবের যাত্রা শুরু

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ ঃবর্তমান সরকারের স্বাস্থ্যসেবার মান উন্নায়নের ধারাবাহিকতায় দীর্ঘ প্রতি্ক্ষার পর অবশেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চালু হয়েছে বহুল প্রত্যাশিত ক্যাথল্যাব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আটজন হৃদরোগীর এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে এই ল্যাব চালু করা হয়। এতে বৃহত্তর ময়মনসিংহের ৫ টি জেলার হৃদরোগিরা কম খরচে সেবা পাচ্ছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবীর জানান মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ময়মনসিংহ মেডিক্যালের ক্যাথল্যাব চালু হওয়ায় ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, উত্তরবঙ্গ ও সিলেট বিভাগের সুনামগঞ্জ ধর্মপাশাসহ এইসব জেলার গরিব হৃদরোগীদের হৃদরোগ নিরাময়ে কার্যকর ফল বয়ে আনবে।নতুন এই সেবা কার্যক্রমকে সচল রাখতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে তিনি মনে করেন।

নেত্রকোনা কেন্দুয়া উপজেলার শিবপুরের কামরুন নাহান জানান,হৃদরোগে আক্রান্ত আমার স্বামী শামিউল হক (৫৫)কয়েক বছরধরে বুকের ব্যথায় ভুগছিলেন। এনজিওগ্রাম করার পর হার্টে ব্লক ধরা না পড়ায় কোন রিং পরাতে হয়নি।এতে চিকিৎসা বাবাদ আমার খরচ হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা।আমার স্বামী সুস্থ বোধ করছেন।সল্পখরচে চিকিৎসা পাওয়ায় আমরা সবাই খুব খুশি।

এদিকে হাসপাতাল সূত্র জানান গত রবিবার এ ল্যাবে মোট ৬ জন হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হয়। প্রথম দিনেই ২ জন রোগীকে পরানো হয় রিং।

এছাড়াও সূত্রটি আরও জানান এ ক্যাথল্যাবে হৃদরোগীর রক্তনালীর ব্লক নির্ণয় সম্ভব হবে। সম্ভব হবে রিং পরানো।পাশাপাশি পেসমেকার লাগানো, শিশুদের জন্মগত হৃদরোগ নির্ণয় ও চিকিৎসাসহ হৃদরোগ সংক্রান্ত অনেক রোগেরই চিকিৎসা দেয়া সম্ভব হবে। চিকিৎসকরা আশা করছেন খুব দ্রুতই এখানে একটি দক্ষ টিম গড়ে উঠবে। এতে আরও বেশি রোগীকে স্বাচ্ছন্দে চিকিৎসা দেয়া সম্ভব হবে। বর্তমানে সপ্তাহে অথবা ১০ দিনে একবার এখানে রোগীদের পরীক্ষা হবে। এখানে স্পেশালাইজড বেড আছে ৮টি। তাই একবারে ৮ জনকে এখানে সেবা দেয়া সম্ভব হবে। সব মিলিয়ে এখানে ৫০ জনের মতো চিকিৎসক দল আছেন। প্রথম দিনে ঢাকা থেকে এখানে ৩ জন অভিজ্ঞ চিকিৎসক এসেছিলেন।

ক্যাথল্যাবটির সার্বিক দায়িত্বে আছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. গণপতি আদিত্য। ডা. গণপতি আদিত্য বলেন সকলের আন্তরিক সহায়তায় ল্যাবটি চালু করা সম্ভব হয়েছে। তিনি এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ডা.গণপতি আদিত্য বলেন, এ ল্যাবটি ভবিষ্যতে আরও রোগিকে চিকিৎসা দিতে পারবে বলে আশা করছি এবং সেভাবেই উদ্যোগ এবং প্রস্তুতি নিচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD