বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
যে তোমার সুখ দুঃখের কাব্য

যে তোমার সুখ দুঃখের কাব্য

নাজমা বেগম নাজু।।

কার তরে কাঁদ মেয়ে
কার পানে চেয়ে নক্ষত্রের নাম ভুলো?

যে তোমার সুখ দুঃখের কাব্য কথা
ধুলোয় মিশিয়ে পায়ে দলে
দর্পিত দুপায়ে হেঁটে যায়
আপন সাম্রাজ্যেএকা

তোমার ভাল বা মন্দ লাগায়
অতল কষ্টের হাহাকারে
কিছুই এসে যায়না সে বিবেকহীনের,
অকারণেই আছড়ে মারে রোজ
তোমার বাসন্তিকা হৃদপিন্ড।

তোমার প্রিয় রং, মৌসুম , খুব প্রিয় বই
সাজ গোজ পোশাক পছন্দের বিকেল
তার সীমানার মাঝে নেই।

নিথর পাহাড় সমান কষ্ট বুকে চেপে
বাঁধ ভাঙা বর্ষার মত ডুকরে কেঁদেছ কতদিন
খরদহের আগুনে একাই পুড়েছ
স্বজন দুহাত বাড়িয়ে কখনো সে থাকেনি তোমার পাশে

ভয়ার্ত অন্ধকারে ডুবে যেতে যেতে
খুব প্রিয় নামে তাকেই ডেকেছে কতবার
কত শতবার নিষ্প্রাণ পাথর হয়ে ফিরিয়ে নিয়েছে মুখ
তোমার যন্ত্রণার আগুন বাড়াতে
পোড়াকাঠে কি অবলীলায় ঢেলেছে
কটুগন্ধের কেরোসিন।

তোমার হৃদ মন্দিরের বারমাসী গোলাপ পাপড়ি
উপড়ে ফেলে সে উল্লাসে নাচে
করতালির উৎসবে হাসে
অট্টহাসির জোয়ারে ভাসে
তোমার দেহমনে তারই দেয়া ক্ষতচিহ্ন দেখে
পরম তৃপ্তিতে ঝিমায়।

কাকে নক্ষত্র ভাব তুমি?
কার নামে অশেষ আকাশের স্বপ্ন আঁক?
কাকে মানুষ নামে ডাক?

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD