হাসনাহেনা রানু।।
তুমি যে পথ ধরে হেঁটে যাও
আমি সে পথের ধুলো মাখি
তুমি যে বিকেলের বুকে বসে গল্প কর ,
আমি সে বিকেলের প্রকৃতি ছুঁয়ে দেখি ——–
তুমি যে সন্ধ্যার মৌনতায় ডুবে থাক
কবিতার খাতায়
আমি সে সন্ধ্যার আবিরতা মেখে কবিতায় হারায় ——-
তুমি যে মূগ্ধতায় , বিমুগ্ধ দৃষ্টি রাখো
রাতের অনাবিল শুভ্র জ্যোৎস্নায় ,
আমি সে মোম জ্যোৎস্নার আলোয় নিজেকে ভেঁজায়…!!
Leave a Reply