বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজাপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রাজাপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজাপুর উপজেলা কৃষি অধিদপ্তরের অয়োজনে অফিস প্রাঙ্গনে বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুননেছা পাপড়ি, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছালাম আকন প্রমূখ। উল্লেখ্য চলতি রবি মৌসুমে গম, ভূটা, সরিষা, সুর্যমূখী, চীনাবাদাম, মূগ, মসুর ও খেসারী চাষে সহযোগিতার জন্য উপজেলার ৬টি ইউনিয়নে মোট দুই হাজার চার‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের এ সুবিধার আওতায় আনা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD