শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

লাল বেড়াল

নাজমুল হালদার
কলকাতা

ভবঘুরে ঘুম খুচরো হয়ে যায় ভোরবেলা।
ঘরময় ঘাই মারে ফজরের আজান!
বুকের নৌকা নড়ে ওঠে অকস্মাৎ–
ওজুর পানিতে আঁচড় কাটে বেদনার লাল বেড়াল!

সারা-গায়ে ব্যান্ডেজ বাঁধা রাতজাগা রাস্তার উপর দিয়ে গজরাতে গজরাতে পেরিয়ে যায় মাথা-খারাপ মানুষ ও কিস্তিতে কেনা রাশভারী গাড়ি।

অবিকল মানুষের মতো দেখতে যাঁতাকল মানুষ, দলবেঁধে গালি গায় আর মহাকায় এক শকুনের ডানার ছায়ায় শুয়ে-বসে স্বপ্ন চষে সফেদ আগামীর!

এ’সব তামাশার ভিতরে ঢুকে পড়ে মাগরিবের আজান– মাথা নিচুতে রেখে, ঝুঁকে পেরিয়ে যায় সরু-দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD