নিজস্ব প্রতিনিধি: এই করোনা আবহে কলকাতার অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে প্রকাশিত হলো শিখা চট্টোপাধ্যায়ের সচিত্র গদ্যগ্রন্থ ‘পোষ্য’। ‘পোষ্য’ গ্রন্থে লেখিকা শিখা চট্টোপাধ্যায় কুকুরদের নিয়ে তাঁর অনুভব অনুভূতির কথা এক আশ্চর্য মরমিয়া ভাষায় প্রকাশ করেছেন। পৃথিবীর প্রথম পোষ মানা জন্তু কুকুর। এমনকি মহাভারতের মহাপ্রস্থান পর্বে যুধিষ্ঠীরের সঙ্গী হয়েছিল কুকুর। আজ কুকুরেরা অনেকটাই বিপন্ন, বিশেষত পথকুকুর। লেখিকা শিখা চট্টোপাধ্যায়ের মহানুভব ছড়িয়ে আছে এই গ্রন্থের প্রতিটি পাতায় পাতায়। এই গ্রন্থ দিয়েই অক্ষরবৃত্ত প্রকাশনা প্রকাশনার জগতে আত্মপ্রকাশ করলো। ।
বাংলা প্রকাশনা জগতে তরুণ তুর্কি তাপস বসু অক্ষরবৃত্ত প্রকাশনা সম্পর্কে জানিয়েছেন-“মেইনস্ট্রিমের বাইরে গিয়ে আমরা কাজ করার কথা ভাবছি। বিশেষত গবেষণামূলক কাজকর্মই আমাদের প্রকাশনার মুখ্য উদ্দেশ্য। অনেক তরুণ গ্রন্থ প্রকাশ করতে এসে নানা রকম ভাবে প্রতারিত হচ্ছেন, আমাদের সেদিকেও নজর রয়েছে।”
ইতিমধ্যে ভারত-বাংলাদেশের যশস্বী কবি, সাহিত্যিক,গবেষকদের রচনা এই প্রকাশনা থেকে প্রকাশের অপেক্ষায়।
তবে, সবেমাত্র পা রাখলো অক্ষরবৃত্ত প্রকাশনা। আমাদের অবশ্যই চোখ থাকবে এ প্রকাশনার আগামীর দিকে।
Leave a Reply