শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

শেষ নেই

– রিটন মোস্তফা

আমার কোন সীমানা নেই,
নেই গন্তব্য অথবা অপেক্ষার একটাও সূর্য্য
আমার একটা মরুভূমি আছে
আছে তার কোল ঘেষে টুকরো মরুদ্যান।

আমার ভেসে যেতে ভয় ছিল না
কারণ আমি ডুবতেও জানি উঠতেও
আমি তলানিতে গিয়ে আবার উঠে আসি
আমার তো আর শেষ নেই, মৃত্যু নেই আমার।

আমার কপালে সেঁটে আছে অমাবশস্যা রাত
বুকের চৌকাঠে পড়েছে জং, তবুও চলতে থাকি
আমাকে অতিক্রম করতে হয় আমার নিয়তি
যেটার কোন শেষ নেই, নেই কোন তার সমাপ্তি।

আমাকে হাঁটতে হয় বাধ্য হয়ে পা পুড়ে পুড়ে
না যন্ত্রণা আর নেই একটুও, শুধু ক্লান্তি আছে
আমাকে যেন একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে গেছে
মরতে মরতে বাঁচ, আবার বাঁচতে বাঁচতে মরো।

বলছিলাম নিয়তির কথা, ললাটের লেখা নিয়তি
একপেশে ভালোবেসে কিনে ছিলাম কবেই
হবে হয় আঠরো ফাগুন আগে কোন বস্তে
হিন্দোলা যেখানে লটকে আছে এক টুকরো স্মৃতি হয়ে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD