শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই

শ্রাবণ

দীপা ভৌমিক
(কলকাতা)

কৃষ্ণ কলি,
তুমি আমার শ্রাবণ বেলার,
স্নিগ্ধ শ্রাবণ সখা;
শরৎ দিনে শিউলি তলে,
প্রথম আদর মাখা।

তপ্ত গ্রীষ্মের শুষ্ক দিনে,
মিষ্টি চাতক চাওয়া;
কাল বৈশাখীর দামাল ঝরে,
তোমায় কুঁড়িয়ে পাওয়া।

বধূর সাজে তুমি আমার,
সোহাগ মাখা তপ্ত ঘাম;
শিশির দিনে কাশের বনে,
ভাঁটার টানে আনলে বান।

হিমেল হাওয়ার নিয়ন শীতে,
তুমি আমার মিষ্টি রোদ;
ঘর পালানো দামাল হাওয়ার,
এক মুঠো স্বপ্ন সুখ।

প্রেমের আভা দু চোখ ভরে,
শিমুলের দুষ্টু চোখ;
পলাশ রাঙা ফাগুনেতে,
মধুকরের স্বপ্ন দূত।

এমন করে বাউল মন কেনো?
তোমায় ছুঁতে চায়;
তোমার প্রেমের বহ্নি শিখায়,
আমার দু চোখ পোড়ায়।

বলতে পার কৃষ্ণ কলি?
কোন দিশারী র আলো তুমি;
নীরব মনে আসা যাওয়ার,
শুনি তোমার চরন ধ্বনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD