শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সভ্যতা_সিরিজের_কবিতা-2

সভ্যতা_সিরিজের_কবিতা-2

অনিকেত মৃণালকান্তি

#এক

ছাড়পত্র আমরাই দিয়েছি।একথা বলে ধূর্ত শৃগাল হাসে!কামিনী কাঞ্চনে মত্ত সিংহ খুড়িয়ে খুড়িয়ে হাঁটে।
এভাবেই অস্ত যেতে দেখি আমাদের আধুনিক যুগ।

খাতা ট্যাম্পারিং করে শাকচুন্নি বদলে দেয় এই খানে শিশুমৃত্যুহার।বেকার ভাতার খাতা সাদা পরে থাকে ভূত-সভ্যতার দেশে।অজন্তার গুহাচিত্র খিলখিলিয়ে হাসে।সুযোগ মতো জেগে উঠে ডাক দেয় রক্তখেকো কুরুক্ষেত্র!

প্রথম বিশ্বযুদ্ধে নিহত ঘোরসওয়ার,দ্বিতীয় বিশ্বযুদ্ধে মরে যাওয়া গোলন্দাজ আর অসহায় রেডফ্লিক আজকাল সান্ধ্য মিটিং সেরে নিচ্ছেন পানিপথে।আশেপাশে পাহারা দিচ্ছেন আমাদের কর্মহীন রেগা শ্রমিকেরা।

এসব সমস্ত বিষয় ভারতবর্ষ দেখেছে।
এসব পাশে রেখে আমরাও পাঠ করেছি দি অরিজিন অ্যন্ড স্পিসিস…বাকি সিলেকশনের কথাগুলি আপনারা জানেন…

আমার অস্ট্রিক মনে ভূমিপুত্র কাঁদে।ছাপ্পান্ন হাজার প্রতারণা পেরিয়ে তবুও সত্য,বিশ্বভরা তারা আর আকাশভরা প্রাণ।হাত ধরাধরি করে কাঁদেন কেন করুণার বুদ্ধ আর স্বয়ং শ্রীরাম!

চাঁদের হ্যাজাকে আজোও কেন পথ খুজে কুকি চিন মন।
বুরাসা দেবতার কিরা।জলটুংগি ঘর থেকে নেবে বাস্তবে ফিরো।সময় ফুরিয়ে যাবে ভাই!

শুধু মানুষের দেশকল্পনা আর যুদ্ধের মহিমা ফুরাবে না…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD