শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সরাইল নিখোঁজের ৪দিন পর বৃদ্ধার অর্ধ-গলিত লাশ উদ্ধার

সরাইল নিখোঁজের ৪দিন পর বৃদ্ধার অর্ধ-গলিত লাশ উদ্ধার

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি বিল থেকে নিখোঁজের ৪দিন পর হাবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে রাজামারিয়া কান্দির চাতল বিল থেকে অর্ধ-গলিত লাশটি উদ্ধার করেন।

হাবিবুর রহমান উপজেলার শাহবাজপুর ইউনিয়ন রাজামারিয়া কান্দি গ্রামের মৃত সায়েব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে হাবিবুর রহমান তার বাড়ির দক্ষিন পাশের চাতল বিলে গোসল করতে যায়। তারপর থেকে হাবিবুর রহমান নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও হাবিবুর রহমানের কোন সন্ধান পাইনি। এছাড়া এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছিল। আজকে বিকেলে স্থানীয় কয়েকজন লোক রাজামারিয়া কান্দি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চাতল বিলে হাবিবুর রহমানের অর্ধ-গলিত লাশ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পরিবারের লোকেরা পুলিশকে সাথে নিয়ে গিয়ে হাবিবুর রহমানের লাশটি শনাক্ত করেন। পরবর্তীতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD