শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সারাদেশের ট্যুরিস্ট পুলিশের সবজি চাষ ও বৃক্ষ রোপণ

সারাদেশের ট্যুরিস্ট পুলিশের সবজি চাষ ও বৃক্ষ রোপণ

বাকের সরকার বাবর।।
ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম সারা দেশে এক যোগে ট্যুরিস্ট পুলিশের স্থাপনায় সকল পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং বৃক্ষ রোপণ উদ্বোধন করেছেন। অতিরিক্ত আইজিপি রাজধানীতে তাঁর সরকারি অফিস প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। ট্যুরিস্ট পুলিশের প্রশাসন ও মিডিয়া শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনের পর, অতিরিক্ত আইজিপি অফিসের জন্য বরাদ্দকৃত জমিতে বিভিন্ন সবজির বিজ বপন ও কাঠাল গাছের চারা রোপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস শরীফ বিপিএম(বার), পিপিএম ডিআইজি ট্যুরিষ্ট পুলিশ সহ অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার প্রশাসন, পুলিশ সুপার অপ্স, পুলিশ সুপার লিগ্যাল মিডিয়া, পুলিশ সুপার লজিস্টিক, পুলিশ সুপার ট্রেনিং এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা সহ সকল স্তরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
এই সময় সারা দেশের ট্যুরিস্ট পুলিশের রিজিয়ন ও জোনের কর্মকর্তা ও সদস্যরা এক সাথে সকাল ১১ টায় অতিরিক্ত আইজিপি এর সাথে পতিত জমিতে বিভিন্ন সবজি চাষ ও বৃক্ষ রোপণে অংশগ্রহণ করে।
অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম বলেন বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের সকল পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং বৃক্ষ রোপণ করছি। এই কর্মসূচী এক মাস যাবৎ চলমান থাকবে। আমি ইত্যোমধ্যে সারা দেশের সকল রিজিয়ন পুলিশ সুপার ও জোন ইনচার্জদের সকল পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং বৃক্ষ রোপণ নির্দেশনা প্রদান করেছি। তিনি বলেন জনসচেতনার লক্ষ্যে এই প্রথম আমরাই দেশে এক যোগে এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি।
মিডিয়া শাখার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন অতিরিক্ত আইজিপি স্যারের নির্দেশে সকল রিজিয়ন ও জোনের পতিত ও পরিত্যক্ত স্থানে বিভিন্ন ধরণের শাক-সবজি, ফ্লজ বৃক্ষ রোপণ এবং পরিচর্চার বিষয়টি ফলো আপ নেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD