শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কর্মকর্তা নিহত

রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একজন কর্মকর্তা আজ শুক্রবার (৪জুন)সড়ক দূর্ঘটনায় মারা যান।ঢাকা-পাবনা মহাসরকের উল্লাপাড়া উপজেলার জুংলীপুর কবরস্থানের পাশে এই দূর্ঘটনা ঘটে।

নিহত কর্মকর্তার নাম রফিকুল ইসলাম। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থ ও হিসাব দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটারের দায়িত্বে কর্মরত ছিলেন।মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩২ বছর।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের জুংলীপুর কবরস্থানের পাশে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রফিকুল ইসলামের মৃত্যু হয়।নিহত রফিকুল ইসলাম উল্লাপাড়ার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের বাসিন্দা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে বালসাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় একটি ইজিবাইকের সাথে ধাক্বা লাগলে রফিকুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাওয়াক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তার হঠাৎ মৃত্যুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD